জাতীয়

অচানক নিস্তব্ধতা! সকল সুর হারালেন কিংবদন্তি গায়িকা অলকা ইয়াগনিক, যা ঘটল রাতে

হাজার হাজার গানে তাঁর কণ্ঠ ছড়িয়ে পড়েছে শ্রোতাদের হৃদয়ে। কিন্তু হঠাৎ করেই এক বিরল শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন ভারতীয় এই কিংবদন্তি গায়িকা। অসুস্থতার কারণে এখন তাঁর পক্ষে গান গাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আপাতত নতুন কোনো গানের কাজও নিতে পারছেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গায়িকা জানান, হঠাৎ করেই এক ভাইরাল সংক্রমণের পর তাঁর শ্রবণশক্তি হ্রাস পেতে শুরু করে। চিকিৎসকরা একে সেন্সরিনিউরাল হেয়ারিং লস হিসেবে চিহ্নিত করেছেন। এই আকস্মিক শারীরিক ধাক্কা তাঁকে বিধ্বস্ত করে দিয়েছে। এই অবস্থায় তিনি নতুন কাজের প্রস্তাব পেলেও শারীরিক অক্ষমতার কারণে তা গ্রহণ করতে পারছেন না। তিনি তরুণ শিল্পীদের জোরে গান না শোনা এবং হেডফোনের ব্যবহার সীমিত রাখার পরামর্শ দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button