অর্থনীতি

জ্বালানি তেলের বড় চালান আসছে দেশে! বড় উদ্বেগে সরকার!

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের ফলে উদ্ভূত ভূরাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে দেশে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে আবীর ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের কাছ থেকে আন্তর্জাতিক ক্রয়ের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল (ক্রুড অয়েল) কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও, এক্সন মোবিল কাজাখস্তান ইনকের (EMKI) কাছ থেকে ১ লাখ মেট্রিক টন EN590-10 PPM সালফার মানের ডিজেল এবং ইন্দোনেশিয়ার পি.টি. বুমি সিয়াক পুসাকো জাপিন (BSP Japan) থেকে চুক্তির অধীনে ৬০ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল) কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এই বিপুল পরিমাণ তেল আমদানি দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button