চারুকলায় নববর্ষের প্রস্তুতি শুরু! যা ঘটল জানেন?

পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে সোমবার প্রস্তুতি শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রস্তুতি কার্যক্রমের উদ্বোধন করেন। চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী অধ্যাপক ড. আবদুস সাত্তার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এই নববর্ষ উদযাপনকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই বিভিন্ন কমিটির মাধ্যমে প্রাথমিক কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে এবং সকল সাংস্কৃতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে।





