“রেমিটেন্স বন্ধের হুমকি! জুলাই বিপ্লব না হলে দেশে কি আনবে প্রবাসীরা?”

নিউইয়র্কে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ দেশের মুক্তির জন্য ‘জুলাই বিপ্লব’ অপরিহার্য বলে মন্তব্য করেছেন। তাঁদের মতে, একাত্তরের মহান স্বাধীনতা এবং ২০২৪ সালের কথিত ‘জুলাই বিপ্লব’ জাতীয় মুক্তির পথ খুলে দেবে। নেতৃবৃন্দ অবিলম্বে মানবাধিকার, আইনের শাসন ও গণতান্ত্রিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
জানা যায়, বৈঠকে বাংলাদেশ ফোরাম যুক্তরাষ্ট্রের নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদের বাস্তবায়ন না হলে প্রবাসীরা রেমিটেন্স বন্ধের হুমকি দিয়েছেন। তাঁরা আরও অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের শহীদদের ভুলে ফ্যাসিবাদের পথে হাঁটছে এবং ভারতের দালাল হয়ে উঠেছে।
প্যাট্রিয়টস অব বাংলাদেশ ও বাংলাদেশ ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, জনগণের ওপর বৈষম্যমূলক আচরণ ও ভারতীয় শোষণ নীতির কারণে ‘জুলাই বিপ্লব’ ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার। এতে জানানো হয়, জুলাই সনদের ওপর অনৈতিক হস্তক্ষেপ করা হলে দেশ-বিদেশ থেকে গণ-অভ্যুত্থানের ডাক আসবে।
সোমবার রাতে নিউইয়র্কের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।





