রাজশাহী বিভাগ

রাবি ক্যাম্পাসে কারা পাচ্ছে ফ্রি ইন্টারনেট? যা জানাল উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী দুই মাসের আগেই ক্যাম্পাসজুড়ে ফ্রি ও উচ্চগতির ইন্টারনেট সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এই সেবা চালুর জন্য দুই মাস সময় নির্ধারণ করলেও রাবিতে ৬০ দিনের মধ্যেই একাডেমিক ভবন এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তা নিশ্চিত করতে কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে আইসিটি সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। উপাচার্য আরও বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করছেন, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন কিনা তা নিশ্চিত করা যায়। আবাসিক হলগুলোতে ইন্টারনেট সেবার মান নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ রয়েছে বলেও তিনি জানান এবং এ বিষয়ে আইসিটি সেন্টারের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button