রংপুর বিভাগ

নবজাতক বিক্রির চাপ! নীলফামারীর ক্লিনিকে যা ঘটল জানলে চমকে উঠবেন

নীলফামারীর ডোমার উপজেলায় “মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” নামের একটি বেসরকারি ক্লিনিকে নবজাতক বিক্রির জন্য চাপ দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। অপারেশনের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করতে বাধ্য করা হয় এক অসহায় দম্পতিকে। ঘটনার তদন্তে নেমে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে।

ভুক্তভোগী হাবিবা সুলতানা, যিনি একজন কৃষক রাকিবুল হাসানের স্ত্রী, তিনি জানান, প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অপারেশান সম্পন্ন হয়। কিন্তু হাসপাতালের উচ্চ বিল পরিশোধ করতে না পারায় ক্লিনিকের চিকিৎসক তাকে নবজাতক বিক্রি করার জন্য চাপ দেন। অভিযোগ রয়েছে, বিল পরিশোধের জন্য ২০ হাজার টাকা রেখে বাকি অর্থ পরিবারকে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল।

এই ঘটনায় মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ডোমার উপজেলা প্রশাসন ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করে। তদন্তে নবজাতক বিক্রির চেষ্টার অভিযোগসহ আরও কিছু অনিয়ম ধরা পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং মানবিক দিক বিবেচনায় ক্লিনিকটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button