জাতীয়

মঙ্গল শোভাযাত্রার নাম বদল নয়! সংস্কৃতিমন্ত্রীর এমন কথায় তোলপাড়!

পহেলা বৈশাখ উদ্‌যাপনে মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রা নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলে স্পষ্ট মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শোভাযাত্রার নাম পরিবর্তন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা অনর্থক এবং এ ধরনের বিষয় দেশকে বিভক্ত করতে পারে। তাই এ নামকরণের কোনো প্রয়োজন ছিল না বলেই তিনি মনে করেন। তবে, তিনি পহেলা বৈশাখ উদ্‌যাপনের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান এবং প্রতিশ্রুতি দেন যে অতীতের কোনো ভুল বর্তমান সরকার বহাল রাখবে না। সংস্কৃতিমন্ত্রী আরও জানান, এ বছর পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদায় এবং চিরায়ত ধারায় উদ্‌যাপন করা হবে। সকল প্রকার অপসংস্কৃতি ও জীবনবিমুখ কার্যক্রম বৈশাখ উদ্‌যাপনে স্থান পাবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। দেশজুড়ে শোভাযাত্রা, আলপনা, গান-বাজনা ও মেলার আয়োজনের কথাও উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button