জাতীয়

শাপলা চত্বর গণহত্যা: অবশেষে ট্রাইব্যুনালে হাজির পুুলিশের সাবেক ডিআইজি!

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের অভিযোগের মামলায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মন্ডলকে অবশেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে, সোমবার সন্ধ্যায় রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল জলিল মন্ডল পুলিশ বাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার ছিলেন। শাপলা চত্বরে হেফাজতের আন্দোলনের সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও তিনি দায়িত্বে ছিলেন। তার বাড়ি পাবনা জেলায়।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button