আন্তর্জাতিক
দুবাইয়ে তেলবোঝাই জাহাজে ভয়াবহ হামলা! আতঙ্কে বিশ্ব অর্থনীতি, সাগরে তেলের চাদর!

সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে জ্বালানি তেলবোঝাই কুয়েতি জাহাজ ‘আল-সালমি’-তে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং সাগরে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, আগুনে জাহাজের মূল কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ২৪ জন ক্রু সদস্য নিরাপদে আছেন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এই হামলা বিশ্ববাজারে তেলের দামে সাময়িক অস্থিরতা সৃষ্টি করেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।





