স্বর্ণের দামে উড়ন্ত গতি! আবারও বড় লাফ, সাধারণ মানুষ কি কিনতেও পারবে?

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় পৌঁছেছে। মঙ্গলবার সকালেই এই নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস সূত্রে জানা গেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৮ মার্চ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন প্রতি ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বেড়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা হয়েছিল।





