সিলেট বিভাগ

একমাত্র ছেলের শোকে প্রবাসী বাবা আইসিইউতে, মায়ের আহাজারিতে ভারী আকাশ-বাতাস!

সৌদি প্রবাসী ফয়েজ উদ্দিনের ছেলে মুন্নার মর্মান্তিক মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। সন্তানের এমন মৃত্যুতে অসুস্থ হয়ে এখন সৌদি আরবে আইসিইউতে ভর্তি রয়েছেন ফয়েজ উদ্দিন। এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে মা হেলেনা বেগমের আহাজারিতে কবিরনগর গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

ইউরোপে উন্নত জীবনের আশায় অবৈধ পথে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নিখোঁজ হন ফাহিম আহমেদ মুন্না (২০)। গত ১৬ ফেব্রুয়ারি দালালদের মাধ্যমে সৌদি আরব যান মুন্না। পরে সেখান থেকে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নৌকায় থাকা মুন্নাসহ ২৬ জন অভিবাসনপ্রত্যাশী দল গভীর সাগরে পথ হারিয়ে ফেলেন। দীর্ঘ সময় সাগরে ভাসতে থাকায় খাদ্য ও পানীয় সংকটে তাদের মধ্যে অন্তত ২২ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে মুন্নাও ছিলেন।

ছেলের লাশ শেষবারের মতো দেখার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন নিহত মুন্নার মা। স্বজনরা নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং লাশ সরকারি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button