চট্টগ্রাম বিভাগ

জ্বালানি তেল হিসাবে গড়মিল, ফিলিং স্টেশন মালিকের এক বছরের জেল!

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি স্বনামধন্য ফিলিং স্টেশনের মালিককে জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রির সঠিক হিসাব দিতে না পারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩০ মার্চ রাতে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।

অভিযান সূত্রে জানা যায়, মতলব দক্ষিণের নওরিণ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পদ্মা ওয়েল কোম্পানি থেকে প্রায় ৭১ হাজার লিটার জ্বালানি তেল উত্তোলন করেও তার হিসাব দাখিল করতে পারেনি। বিগত ১৬ দিনে জ্বালানি তেলের বিক্রি সংক্রান্ত কোনো রেজিস্টারও দেখাতে ব্যর্থ হয় তারা। এই অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।

এই ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সঠিক হিসাব প্রদান না করা এবং আইন অমান্য করায় এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে অন্যান্য ফিলিং স্টেশনগুলোও তাদের কার্যক্রম সম্পর্কে সতর্ক হবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button