১১১ জন কৃতী শিক্ষার্থীর ভবিষ্যৎ কী? সংবর্ধনা দিতে গিয়ে যা জানা গেল!

রাজধানীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১১১ জন কৃতী শিক্ষার্থীকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার যাত্রাবাড়ীতে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক মো. হাবিবুর রহমান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তা’মীরুল মিল্লাতের ঐতিহ্য ধরে রেখে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ নেতৃত্ব ও মানবসম্পদ গঠনে মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কার্যকর করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মাওলানা খলিলুর রহমান মাদানী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বলেন, তা’মীরুল মিল্লাতের শিক্ষকগণ শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শে সমৃদ্ধ মানবসম্পদ গঠনে নিজেদের ঈমানি দায়িত্ব হিসেবে শিক্ষাদান করে থাকেন।





