আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে টোল! ইরান যা ঘোষণা দিল, হঠাৎ উত্তাল আন্তর্জাতিক মহল

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ইরান টোল আরোপের একটি পরিকল্পনা অনুমোদন করেছে। দেশটির বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফারসের তথ্যানুসারে, ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এই পরিকল্পনার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রস্তাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এছাড়াও, ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলোর জাহাজ চলাচলেও নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব আনা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এই নতুন টোল ব্যবস্থার ঘোষণা অনুযায়ী, প্রতিবেশী দেশ ওমানের সহযোগিতায় এই ব্যবস্থা বাস্তবায়ন করা হবে। উল্লেখ্য, প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই পরিস্থিতিতে তেহরান জলপথটিকে কূটনৈতিক চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এমন আশঙ্কা আন্তর্জাতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button