আন্তর্জাতিক

ইসরাইলে ফিলিস্তিনিদের মৃত্যু পরোয়ানা! উত্তাল মধ্যপ্রাচ্য

ইসরাইলি পার্লামেন্ট নেসেটে এক বিতর্কিত বিল পাস হয়েছে, যা দেশটির কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন দেবে। এই বিলটি আইনে পরিণত হলে ছয় দশকের বেশি সময় পর ইসরাইলে আবার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় অধিবেশনে সংখ্যাগরিষ্ঠ ভোটে বিলটি পাস হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে বিলটির পক্ষে ভোট দিয়ে এর প্রতি সমর্থন জানান।

কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির ও তার দল ওৎজমা ইহুদিতের উদ্যোগে উত্থাপিত এই বিলটি সন্ত্রাস দমনে কার্যকর হবে বলে তাদের দাবি। তবে বিরোধী দলগুলো এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সমালোচনা করেছে। নতুন আইন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের যেসব ফিলিস্তিনি হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হবেন, তাদের জন্য মৃত্যুদণ্ড স্বাভাবিক শাস্তি হবে। ইসরাইলি মানবাধিকার গোষ্ঠীগুলো এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে বর্ণবাদী ও কঠোর বলে অভিহিত করেছে। ইতিহাসে মাত্র দুবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ইসরাইলে এই নতুন আইন পাশের ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button