আন্তর্জাতিক
সৌদি আরবের জন্য বড় বার্তা! ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কথায় তোলপাড়

সৌদি আরবের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনা সরানোর এটাই সেরা সময়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, ইরান সৌদি আরবকে সম্মান করে এবং একটি ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে। তার কথায়, ইরানের অভিযানগুলো মূলত সেসব শত্রু ও আগ্রাসনকারীদের বিরুদ্ধে, যারা আরব বা ইরানিদের সম্মান করে না। এই মন্তব্যের সাথে, ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মার্কিন উড়োজাহাজের ছবিও পোস্টে যুক্ত করেন তিনি।





