খুলনা বিভাগ
বসতঘরে তেলের মওজুদ! যা ঘটল সাতক্ষীরায়…

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে আনোয়ার হোসেন খোকন নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজের বাড়িতে তেলের ব্যবসা পরিচালনা করছিলেন তিনি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করার পর আদালত এই রায় দেয়। এতে করে স্থানীয় সাধারণ মানুষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির শিকার হচ্ছিলেন, যা জনমনে প্রভাব ফেলছিল।





