চট্টগ্রাম বিভাগ

সীতাকুণ্ডে তেলের ডিপোতে তল্লাশি, বিপুল পরিমাণ ডিজেল জব্দ! কারা জড়িত?

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের জলিল গেইট এলাকায় একটি বিশাল অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার বিকেলে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, ডিজিএফআই এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রায় ২৫ হাজার লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়েছে। সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অবৈধ তেলের ডিপোতে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনটি তেলের ভাউচার থেকে প্রায় ২২ হাজার লিটার এবং একটি কন্টেইনার থেকে আরো ৩ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে, ডিপোর মালিকপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার ও নাসির নামে দুজন ব্যক্তি দীর্ঘদিন ধরে এই অবৈধ তেল ব্যবসা চালিয়ে আসছিলেন। এই ঘটনায় চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অবৈধ তেল মজুদ ও ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দেন। তিনি বলেন, মজুদদার যে-ই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত তেল ক্রয় ও মজুদের প্রবণতা থেকে ক্রেতা-বিক্রেতা উভয়কেই সরে আসার আহ্বান জানান তিনি, অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button