আন্তর্জাতিক
লেবাননে যা ঘটল! শান্তিরক্ষীদের গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে মর্মান্তিক মৃত্যু

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বহনকারী গাড়িতে এক ভয়াবহ বিস্ফোরণে আরো দুজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল সোমবার এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ‘অজ্ঞাত বস্তুর’ বিস্ফোরণে শান্তিরক্ষীদের গাড়িটি ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুজন শান্তিরক্ষী, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এর আগে গত রোববার লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বহনকারী একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলার ঘটনা ঘটে, যেখানে একজন ইন্দোনেশীয় শান্তিরক্ষী নিহত এবং আরেকজন আহত হন। শান্তি প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ব্যক্তিদের ওপর এই ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে ইউএনআইএফআইএল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক আহ্বান করেছে।





