চূড়ান্ত সিদ্ধান্ত আজ! তেলের দাম কি আরও বাড়বে?

দেশের জ্বালানি তেলের দাম বাড়বে কি না, সে বিষয়ে আজ সোমবার (৩১ মার্চ) জানা যাবে। বিশ্ববাজারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি মাসের মতো এবারও জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হচ্ছে। তবে উদ্ভুত পরিস্থিতি বিবেচনা করে সরকার এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র।
সোমবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি জানান, ৩০ মার্চ পর্যন্ত সরকারের কাছে ১ লাখ ৩৩ হাজার টন ডিজেল মজুদ আছে এবং এপ্রিলে আরও প্রায় দেড় লাখ টন ডিজেল আসার সম্ভাবনা রয়েছে। তাই এপ্রিলে ডিজেলের সংকট হবে না। অকটেন ও পেট্রলের ব্যবহার খুবই কম বলেও তিনি দাবি করেন। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, দেশের মোট চাহিদার ৬৩ শতাংশই হলো ডিজেল, যা কৃষিতে সেচ এবং গণপরিবহনে ব্যবহৃত হয়।
এই কর্মকর্তা আরও জানান, সাপ্তাহিক ছুটি বাড়ানো, অফিস সময় কমানো এবং অনলাইন ক্লাসের মতো জ্বালানি সাশ্রয়ী বিভিন্ন কর্মসূচি নিয়ে সরকার গভীরভাবে ভাবছে।





