আন্তর্জাতিক

মাত্র ৪৭ দেশ নয়, বিশ্বজুড়ে বাংলাদেশের সরকারের জয়জয়কার! যা ঘটল জেনেভায়…

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনায় ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকারকে অভূতপূর্ব সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অবাধ, সুষ্ঠু ও জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচনকে অভিনন্দন জানিয়ে তারা পূর্ণ সহযোগিতা ও পারস্পরিক অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছে।

আওয়ামী লীগ শাসনামলে শ্রমিক অধিকার নিয়ে দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার শ্রম খাত সংস্কারের একটি পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ দাখিল করেছিল। এই রোডম্যাপে অর্জিত অগ্রগতির উপর এই আলোচনা অনুষ্ঠিত হয়। জবাবে, বর্তমান সরকার তাদের নবম অগ্রগতি রিপোর্ট পেশ করে, যেখানে শ্রম আইনে সংস্কার এবং শ্রমিক অধিকার সুরক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫-কে আইনে রূপান্তরের লক্ষ্যে সংসদীয় বিশেষ কমিটি গঠিত হয়েছে বলে জানানো হয়। দেশগুলো সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শ্রম অধিকার ও শ্রমিক সুরক্ষায় গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে। এই সমর্থন বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি এবং শ্রম খাতের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button