হামে শিশুর মৃত্যুতে তোলপাড়! জামায়াতের ভাষ্য যা ভাবাবে আপনাকে

দেশে হাম রোগে আক্রান্ত হয়ে ৩৮ জন শিশুর মর্মান্তিক মৃত্যুতে স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি জানান, চলতি মার্চ মাসেই দেশের বিভিন্ন স্থানে হাম রোগে আক্রান্ত হয়ে ৩২ জন এবং এই বছরে মোট ৪৬ শিশুর মৃত্যু ঘটেছে। সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় জনগণের মধ্যে স্বাস্থ্যখাতের ন্যায্যতা ও ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। গোলাম পরওয়ার উল্লেখ করেন, দেশের স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা ও অব্যবস্থাপনাই এই পরিস্থিতির জন্য প্রধানত দায়ী। তিনি প্রশ্ন তোলেন, এই খাতে ব্যাপক দুর্নীতি ও লুটপাটের কারণেই কি সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে? জনগণ কি তাদের সুচিকিৎসা পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এই পরিস্থিতিতে হাম নিয়ন্ত্রণে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি স্বাস্থ্যমন্ত্রীর প্রতি জোর দাবি জানিয়েছেন।





