খুলনা বিভাগ

খুবির আইন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু! শেষ মুহূর্তের লোমহর্ষক ঘটনা জানলে শিউরে উঠবেন

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদারের সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনা শুধু শিক্ষার্থী পরিবার নয়, পুরো খুলনা বিশ্ববিদ্যালয় অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, নিহত মৌমিতা হালদার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার গ্রামের বাড়ি পাটকেলঘাটার থানায়। ঘটনার দিন সন্ধ্যায় তিনি পিতার সাথে রিকশাযোগে যাচ্ছিলেন। ডাকবাংলা মোড় থেকে রিকশাটি জেলা পরিষদ ভবনের সামনে পৌঁছালে পিছন থেকে একটি বেপরোয়া প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মৌমিতা রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একটি আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button