আন্তর্জাতিক
তুরস্কের আকাশে রণহুঙ্কার! ন্যাটো প্রতিহত করল চতুর্থ ক্ষেপণাস্ত্র, যা ঘটল রাতে…

তুরস্কের আকাশসীমায় প্রবেশ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ন্যাটো। পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করা ন্যাটোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত হয়। এটি ছিল ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর চতুর্থ আক্রমণ। এর আগে চলতি মাসের শুরুতে ন্যাটো আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছিল, যা নিয়ে আঙ্কারা তেহরানের কাছে কড়া প্রতিবাদ ও সতর্কতা জানিয়েছিল। যদিও তেহরান এসব ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সুরক্ষায় যেকোনো হুমকি মোকাবেলায় তারা দৃঢ়প্রতিজ্ঞ।





