জাতীয়

মেধাবীদের স্বীকৃতিতে যা ঘটল… যোগ্যরা হারাবে না বেকারত্বের অভিশাপ!

রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের স্বীকৃতি কেবল তাদের সাফল্যকেই সম্মানিত করে না, বরং তাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয়। এই স্বীকৃতি তাদের মধ্যকার নতুন উদ্যম, লক্ষ্যপূরণের দৃঢ়তা এবং সাহসিকতা তৈরি করে, যা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুত করে তুলবে।

আল ফাতাহ গ্রুপের শাখা ‘মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এই আয়োজনের মাধ্যমে আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া-এর ২০২৬ শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস পরীক্ষায় দেশসেরা ৩ জন ছাত্র ও ৩ জন ছাত্রীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। এছাড়া, বেফাকুল মাদারিসিল আরাবিয়া কেন্দ্রীয় পরীক্ষার দেশসেরা ১৮ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। মাকতাবাতুল ফাতাহ বাংলাদেশ আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ‘শিক্ষাবৃত্তি ২০২৫’ বিতরণ করা হয়। কুইজে প্রথম স্থান অধিকারীকে ৪০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা প্রদান করা হয়। অন্য ২৭ জন বিজয়ীকে ২৫০০ টাকা করে বৃত্তি দেওয়া হয়।

ড. খালিদ হোসেন আরও বলেন, আরবি, ইংরেজি এবং মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জন করে বিশ্বব্যাপী নিজেদের মেধার জানান দিতে হবে। যোগ্য ব্যক্তিরা কখনো বেকার থাকে না, আপনারা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারলে জাতি আপনাদের খুঁজে নেবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button