মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রস্তুতি? বিশেষ বাহিনী মোতায়েন নিয়ে চাঞ্চল্যকর তথ্য!

মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ বাহিনীর বিপুল উপস্থিতি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নেভি সিলস, আর্মি রেঞ্জার্সের মতো শত শত বিশেষ বাহিনীর সদস্য ইতোমধ্যে এই অঞ্চলে অবস্থান করছে। এছাড়াও হাজার হাজার মার্কিন মেরিন ও প্যারাট্রুপারও সেখানে মোতায়েন রয়েছে।
বিশেষ সূত্রগুলো সিবিএসকে জানিয়েছে, এই বিশেষ বাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্য হলো ইরানকে ঘিরে বিভিন্ন সামরিক পদক্ষেপ গ্রহণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুযোগ করে দেওয়া। এর মধ্যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ গ্রহণ, খারগ দ্বীপ থেকে তেল সরবরাহ বন্ধ করা বা ইরানের ইউরেনিয়াম মজুত দখল করার মতো কঠোর পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) কোনো মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, সম্প্রতি ইউএসএস ট্রিপোলি জাহাজে করে সাড়ে তিন হাজার নাবিক ও মেরিন সদস্য মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে সেন্টকম জানিয়েছিল।




