জাতীয়

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেয়াদ কমানো নিয়ে তোলপাড়! ৩ বছর হতেই পারে?

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে তিন বছরে নামিয়ে আনার সম্ভাব্যতা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে আসে। আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সভায় জানানো হয়, বর্তমানে ডিপ্লোমা কোর্সের মেয়াদ চার বছর হলেও, সিলেবাসে তেমন কোনো বড় পরিবর্তন আসেনি। পূর্বে তিন বছর মেয়াদী এই কোর্সটি চার বছরে উন্নীত করা হয়েছিল। এখন মেয়াদ কমিয়ে তিন বছর করা হলে শিক্ষার্থীরা এক বছর আগেই কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও শিক্ষা ব্যবস্থার উপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button