হঠাৎ যা ঘটল! বিচারপতির বিরুদ্ধে নতুন দুই হত্যা মামলার রায়

আলোচিত সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে রাজধানীর যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাম se d আলমের আদালত এই আদেশ দেন। জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে ঘটা এই ঘটনাগুলো নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত ১০ মার্চ যাত্রাবাড়ীর এক হত্যা মামলায় খায়রুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে, ২৯ মার্চ আদাবর থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। উভয় আবেদনের শুনানির জন্য ৩০ মার্চ তারিখ ধার্য ছিল। আদালত খায়রুল হকের উপস্থিতিতে শুনানি শেষে এই আদেশ দেন।
উল্লেখ, এর পূর্বে অন্তর্বর্তী সরকারের সময়ে দায়ের করা পাঁচটি মামলায় খায়রুল হক জামিন পেয়েছিলেন। যার মধ্যে চারটি গত ৮ মার্চ এবং একটি গত ১১ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এই মামলাগুলোর মধ্যে একটি জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যার অভিযোগ সংক্রান্ত। বাকি মামলাগুলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা হয়েছিল। গত বছর ২৪ জুলাই খায়রুল হককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।





