জাতীয়

শাকিব খানের সঙ্গে এবার পর্দায় আসছেন তিনি! কী করছেন পান্থ কানাই?

জনপ্রিয় শিল্পী পান্থ কানাই এবার বড় পর্দায় আসছেন। তাকে দেখা যাবে দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সহশিল্পী হিসেবে। ‘রকস্টার’ সিনেমাটির মাধ্যমে এই দুই তারকা একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলেছেন।

জানা গেছে, পান্থ কানাই ‘রকস্টার’ সিনেমায় অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই ব্যাপারে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি। এর আগে তিনি মঈন হাসান ধ্রুব পরিচালিত ‘দাহকাল’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

বর্তমানে আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমার শুটিং মালয়েশিয়াতে চলছে। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। এছাড়া শাকিব খানের বাবা-মায়ের চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান ও রোজি সিদ্দিকীকে। আগামী ঈদুল আজহায় ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সম্প্রতি শাকিব খানের জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। সেখানে শাকিবকে এক নতুন রূপে দেখা গেছে। পোস্টারে তাকে কালো সানগ্লাস পরে রাস্তায় বসে থাকতে দেখা যায়, সঙ্গে ক্যাজুয়াল পোশাক ও স্নিকার্স। তার শরীরের ট্যাটু এবং সিনেমার নাম ‘রকস্টার’ সবকিছু মিলিয়ে নতুন রূপে হাজির হয়েছেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button