চট্টগ্রাম বিভাগ

নোয়াখালীর কিশোর গ্যাং নেতা হত্যার চাঞ্চল্যকর তথ্য! কার চক্রে খুন হলো নীরব?

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর এলাকার আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাং নেতা মো. নীরব হত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় নিয়েছে। পুলিশ এই ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করেছে, যাদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নীরব চুরি, ডাকাতি, ছিনতাই ও দখলবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। সে মাদক ব্যবসারও সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে। গত রোববার দুপুরে বাংলা বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হন নীরব। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনায় নিহতের বাবা মো. জহির ওরফে আব্দুল গনি রোববার রাতে ২২ জনকে আসামি করে সুধারাম থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ৮ জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তবে পুরো চক্রটি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের পেছনে বড় কোনো ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button