বিএনপি
সংসদে যা বললেন হাসনাত, স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তর সবার জানা

জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এক বিশেষ মন্তব্যে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রশ্ন করতে গেলে তিনি কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, এ নিয়ে তিনি দ্বিধায় থাকেন। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, তার বয়স মাত্র সাড়ে সাতাশ বছর, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সাল থেকে সংসদে আছেন। সেই তুলনায় তিনি কিছু ভুল করলেও তা সংশোধনে প্রস্তুত। তবে, হাসনাত আবদুল্লাহর বক্তব্য শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





