জাতীয়

মুখোমুখি সূর্যাস্ত ও অরুণোদয়: মৃত্যুর ঠিক আগে রাহুলের শেষ পোস্ট, যা জেনে শিউরে উঠবে মন!

অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জির আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। মৃত্যুর কিছুদিন আগেই ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছিলেন তিনি। নদীর ধারে অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে থাকা সেই ছবিতে রাহুল লিখেছিলেন, ‘সূর্যাস্ত ও অরুণোদয় একসাথে দেখার শেষ সুযোগ’। সেই সময় তাঁর এই কথার অর্থ কেউ বোঝেননি। কিন্তু গত রোববার তালসারিতে পানিতে তলিয়ে যাওয়ার পর তাঁর এই পোস্টটি যেন এক ভয়াবহ সত্য হয়ে ধরা দিয়েছে। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি তিনি আগেই নিজের বিদায়বেলার আভাস পেয়েছিলেন?

জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র রাহুলের এই পোস্টটি শেয়ার করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘এই পোস্টটা কেন করেছিলি বাবু?’ প্রিয় সহকর্মীকে হারিয়ে তিনি যে কতটা যন্ত্রণায় রয়েছেন, তা তাঁর এই কথাতেই স্পষ্ট।

মাত্র তেতাল্লিশ বছর বয়সী এই প্রতিভাবান অভিনেতা তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে তলিয়ে যান। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর এই অকাল প্রয়াণ কেউই মেনে নিতে পারছেন না। হাসিখুশি এই অভিনেতার শেষ পোস্টের ‘শেষ সুযোগ’ কথাটি এখন আক্ষেপ হয়ে জমেছে তাঁর ভক্তদের মনে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button