আন্তর্জাতিক

হরমুজে নতুন আইন! ইরান যা ঘোষণা করল, চমকে যাবে বিশ্ব!

ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালীর মধ্য দিয়ে জাহাজ চলাচলে নিয়ন্ত্রণ এবং টোল আদায়ে এক নতুন ব্যবস্থার ঘোষণা করেছে। দেশটির মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি জানিয়েছেন, প্রস্তাবিত এই নতুন আইন যত দ্রুত সম্ভব অনুমোদন করা হবে। এই আইন কার্যকর হলে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারবে না। শুধু তাই নয়, ইরান এই জলপথে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আদায়ের কথাও ভাবছে। বোরুজেরদির মতে, এই প্রণালীর নিরাপত্তা বজায় রাখা এবং জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে যে খরচ হয়, তা পুষিয়ে নিতেই এই টোল কাঠামো তৈরি করা হবে। একইসঙ্গে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা এবং ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রেক্ষিতে তিনি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে ইরান বেরিয়ে আসার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button