বিএনপি

সংসদে যা বললেন হাসনাত, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়া জানলে অবাক হবেন!

জাতীয় সংসদে এক সম্পূরক প্রশ্নে নিজের বক্তব্য নিয়ে লজ্জায় পড়লেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “প্রশ্ন করলে কখন নোটিশ দেবেন, এই ভয়ে থাকি!” নিজের মন্তব্যের ভুল স্বীকার করে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমার বয়স মাত্র সাড়ে সাতাশ, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সাল থেকে সংসদে আসছেন। জন্ম ১৯৯৮ সালে। এই বয়সে কিছু ভুল হতেই পারে, তবে আমরা সংশোধনে প্রস্তুত।”

সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এই ঘটনা ঘটে। বক্তব্যের শুরুতে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে এমন মন্তব্য করেন। যদিও বক্তব্য শেষে তিনি নিয়মমাফিক ‘সম্মানসূচক’ শব্দ ব্যবহার না করার ভুল স্বীকার করেন। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও হাসনাত আব্দুল্লাহর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই ঘটনা সংসদীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তরুণ এই সংসদ সদস্যের মন্তব্য এবং পরবর্তী ভুল স্বীকার নিয়ে নানা মহলে চলছে আলোচনা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button