জাতীয়

ছাত্রাবাসের অন্ধকার বাস্তবতা! যা দেখলে শিউরে উঠবেন!

বিশ্ববিদ্যালয় জীবনের ভয়াবহ দিক এবং ক্ষমতার রূঢ় রাজনীতি নিয়ে নির্মিত এনটিভির ধারাবাহিক নাটক ‘ছাত্রাবাস’ দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মোসাব্বের হোসেন মুয়ীদ রচিত ও মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত এই নাটকটি বিশ্ববিদ্যালয়ের আবাসন জীবনের এক অন্ধকার দিক উন্মোচন করেছে।

নাটকের কাহিনি এগিয়ে যায় একটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাসকে কেন্দ্র করে, যেখানে ‘ধূমপানমুক্ত, রাজনীতিমুক্ত ও র‍্যাগিংমুক্ত’ পরিবেশের ঘোষণা থাকলেও বাস্তবতা একেবারেই ভিন্ন। এখানে নতুন শিক্ষার্থীদের ওপর সিনিয়রদের মানসিক নির্যাতন এবং ক্ষমতার অপব্যবহারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যয় নামের এক নতুন শিক্ষার্থী তার রুমমেট রায়ান ও ব্যাচমেট রাশেদের সঙ্গে এই ছাত্রাবাসে ওঠে। রায়ানের আচরণে সে অতিষ্ঠ হয়ে ওঠে, যে জুনিয়রদের দিয়ে ব্যক্তিগত কাজ করিয়ে নিত। অন্যদিকে, একই ছাত্রাবাসেই অন্য এক রুমে সামিউল নামের এক সিনিয়র শিক্ষার্থীদের প্রতি মানবিক আচরণ করেন, যা ছাত্রাবাসের দ্বৈত বাস্তবতাকে তুলে ধরে।

নাটকে দেখানো হয়েছে কিভাবে আদু নাসির নামের এক প্রভাবশালী সিনিয়র শিক্ষার্থীদের উপর আধিপত্য বিস্তার করে এবং মান্নু স্যার নামের এক প্রশাসনিক কর্মকর্তা অর্থলোভীর ভূমিকা পালন করেন। নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেছেন, ‘ছাত্রাবাস’ শুধু একটি নাটক নয়, এটি চারপাশের অদেখা বাস্তবতার প্রতিচ্ছবি।

নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার এনটিভির পর্দায় নিয়মিত প্রচার হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button