আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ঝড়! মার্কিন-ইসরাইলিদের বাড়ি ‘বিশেষ টার্গেট’ ঘোষণা ইরানের!

মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ইব্রাহিম যুলফাকারি এই ঘোষণা দিয়েছেন। ইরানের বিভিন্ন শহরের আবাসিক এলাকায় হামলার প্রতিক্রিয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইব্রাহিম যুলফাকারি বলেন, ইরানে বেসামরিক ও আবাসিক স্থাপনায় হামলার জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি কর্মকর্তাদের বাসভবনে হামলা চালানো হবে। প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি আরও দাবি করেন, এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাব। ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, সাম্প্রতিক সংঘাতে তাদের বড় শহরগুলোর আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর জেরেই দেশটির সশস্ত্র বাহিনী এখন প্রতিপক্ষের সামরিক ও রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বাসস্থানকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button