আন্তর্জাতিক

কুয়েতে হামলা! হঠাৎ ইসরাইলকে কড়া হুঁশিয়ারি দিল ইরান, যুদ্ধের আশঙ্কা

কুয়েতের একটি লবণাক্ত পানি শোধন কেন্দ্রে আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। এই হামলার জন্য সরাসরি ইসরাইলকে দায়ী করেছে ইরানের সামরিক বাহিনী। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানায়, সাম্প্রতিক সময়ে ইরানকে অভিযুক্ত করার অজুহাত দেখিয়েই ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠী’ কুয়েতের ওই গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, এই হামলা ইসরাইলের নীচতা এবং হীনম্মন্যতারই বহিঃপ্রকাশ। তারা আরও স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক সদস্য, মধ্যপ্রাচ্যে তাদের স্বার্থ এবং ইসরাইলের সামরিক, নিরাপত্তা ও অর্থনৈতিক অবকাঠামো—কোনও কিছুই বাদ যাবে না। সর্বোচ্চ লক্ষ্যবস্তু হিসেবে এগুলো বিবেচিত হবে এবং এই নীতিতে ইরান অটল থাকবে। এই ঘটনার পর অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button