ঢাকা বিভাগ

মশা মারলেই মিলবে বড় পুরস্কার! ডিএনসিসির হঠাৎ ঘোষণায় চাঞ্চল্য

মশার উপদ্রব কমাতে এবার অভিনব পুরস্কারের ঘোষণা এলো ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকে। যারা মশা নিধনে কার্যকর ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করা হবে। সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের একটি প্রশিক্ষণ অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এই চাঞ্চল্যকর ঘোষণা দেন। তিনি বলেন, “নগরবাসী মশার যন্ত্রণায় অতিষ্ঠ। আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। মাঠপর্যায়ের কর্মীদের কর্মক্ষমতার ওপর মশা নিয়ন্ত্রণ অনেকখানি নির্ভর করছে।” এই প্রশিক্ষণে বিভিন্ন ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ ৮২ জন অংশ নিয়েছেন, যেখানে ব্যবহারিক জ্ঞানের ওপর জোর দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button