জাতীয়

হঠাৎ হামের প্রকোপ! জানলে অবাক হবেন কোন বয়সী শিশুদের দেওয়া হবে টিকা

দেশে হামের সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সরকার এক বিশেষ ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ কোটি শিশুকে টিকার আওতায় আনা হবে। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা হামের টিকা পাবে।

সোমবার (৩০ মার্চ) সকালে ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজরি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানিয়েছেন, হামের নিয়মিত টিকাদান কার্যক্রম চললেও বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এই অতিরিক্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাধারণত ৯ মাস বয়সি শিশুরা হামের ভ্যাকসিনের প্রথম ডোজ এবং ১৫ মাসের শিশুরা দ্বিতীয় ডোজ পায়। তবে এই বিশেষ ক্যাম্পেইনে বয়সসীমা কমিয়ে ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই পুনর্নির্ধারিত বয়সসীমা অধিক সংক্রমিত শিশুদের সুরক্ষার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে।

ক্যাম্পেইন শুরুর আগে নিবন্ধনের ব্যবস্থা থাকবে এবং অভিভাবকদের সময়মতো জানানো হবে। আন্তর্জাতিক জোট গ্যাভি থেকে প্রয়োজনীয় অর্থায়ন, টিকা ও লজিস্টিক সহায়তা পাওয়া যাচ্ছে। ইতোমধ্যেই টিকা সরবরাহ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জামও পৌঁছে যাবে। মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাইক্রোপ্ল্যানের মাধ্যমে প্রতিটি এলাকায় টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ ও বাস্তবায়ন পরিকল্পনা করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button