জাতীয়

এইচএসসি পরীক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য! ফাঁস হলো শুরুর সম্ভাব্য তারিখ

গুরুত্বপূর্ণ খবর! চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরুর একটি সম্ভাব্য তারিখ জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে আগামী ৭ জুন থেকে পরীক্ষা শুরু করার একটি তারিখ নির্ধারণ করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এই তারিখ ধরে চূড়ান্ত সময়সূচী প্রকাশ করা হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বোর্ড চেয়ারম্যানদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া একজন চেয়ারম্যান জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পর ৭ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে। শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলেই এটি চূড়ান্ত হবে এবং খুব দ্রুতই ঘোষণা করা হবে।

আরও জানা গেছে, এই বছর থেকে দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এর ফলে দেশের মোট ১১টি বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button