আন্তর্জাতিক
ইসরাইলী হামলায় যা ঘটল লেবাননে! নিহত ছাড়ালো ১২শ’

ইসরাইলের চলমান হামলায় গত চার সপ্তাহে লেবাননে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। আহতের সংখ্যা ৩ হাজার ৫০০ ছাড়িয়েছে, যাদের মধ্যে ১২৪ জন শিশুও রয়েছে।
গত শনিবার ও রবিবার হামলায় প্রাণ হারিয়েছেন ৪৯ জন, যাদের মধ্যে ১০ জন উদ্ধারকর্মী এবং তিনজন সাংবাদিক রয়েছেন। লেবাননের সরকার জানিয়েছে, ইসরাইলের এই হামলাগুলো দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের অধিকারের ওপর সরাসরি হুমকি সৃষ্টি করছে। নিহতের সংখ্যা হাজার ছাড়ানোর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছে দেশটি।





