খুলনা বিভাগ

কুষ্টিয়ায় আলোচিত হত্যা মামলার রায়: চার আসামির যাবজ্জীবন, যা ঘটল আদালতে!

কুষ্টিয়ার মিরপুরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় সাহাবুল ইসলাম মন্ডলকে হত্যার দায়ে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে কুষ্টিয়ার দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আসাদুল প্রামানিক কালু, আবু তাহের, হাবিল হোসেন এবং মিলন। রায় ঘোষণার সময় চারজন আসামির মধ্যে আবু তাহের ছাড়া বাকি তিনজন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল ইসলাম মন্ডল তার ছেলেকে নিয়ে বাজার করতে যান। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন এবং মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন। পরদিন সকালে বুরাপাড়া প্রাইমারী স্কুলের পেছনের ধৈঞ্চা ক্ষেতের আইল থেকে সাহাবুলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সাহাবুলের স্ত্রী অজ্ঞাতনামাদের আসামি করে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে গ্রাম্য দলাদলির জের এবং প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যকে উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button