আন্তর্জাতিক
বাগদাদের আকাশে চরম উত্তেজনা! রাতের আঁধারে যা ঘটল, অবাক বিশ্ব!

ইসলামাবাদ: ইরাক জানিয়েছে, বাগদাদের একটি বিমান ঘাঁটিতে ভয়াবহ রকেট হামলায় তাদের বিমান বাহিনীর একটি অত্যাধুনিক আন্তোনভ আন-১৩২ সামরিক পরিবহন বিমান ধ্বংস হয়েছে। স্থানীয় সময় রাত ১টা ৫৫ মিনিটে বাগদাদের উপকণ্ঠ থেকে ১২২ মিলিমিটার রকেট দিয়ে হামলা চালানো হয়। ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনাকে “অপরাধমূলক এবং কাপুরুষোচিত” আখ্যা দিয়ে বলেছে, এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, নিরাপত্তা সংস্থাগুলো ক্ষয়ক্ষতি ও হামলার উৎস তদন্ত করছে। বিবিসির তথ্যমতে, এটি বাগদাদ বিমানবন্দরের ইরাকি বিমান বাহিনীর কোনো অংশে প্রথম হামলার ঘটনা। এই হামলাটি ইচ্ছাকৃত ছিল, নাকি লক্ষ্যভ্রষ্ট, তা এখনো স্পষ্ট নয়।





