জাতীয়

হজ নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত! নতুন কমিটি, যা ঘটবে এবার…

হজ ব্যবস্থাপনা নিয়ে বড় ধরনের পরিবর্তন আনল সরকার। ধর্মমন্ত্রীকে সভাপতি করে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গতকাল রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই কমিটিতে ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে এই কমিটি প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করবে এবং হজ প্যাকেজ অনুমোদনসহ জাতীয় কমিটির সিদ্ধান্তগুলো বাস্তবায়নের কাজ করবে।

সভাপতি কমিটির সকল সভায় সভাপতিত্ব করবেন, তবে বিশেষ প্রয়োজনে তিনি মনোনীত কোনো সদস্যকেও সভায় সভাপতিত্ব করার ক্ষমতা দিতে পারবেন। প্রয়োজন অনুযায়ী কমিটি সভা অনুষ্ঠিত করবে এবং প্রয়োজনে নতুন সদস্যও কো-অপ্ট করতে পারবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে। পূর্বের জারিকৃত একটি প্রজ্ঞাপন বাতিল করে এই নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button