চট্টগ্রাম বিভাগ

“তেল নেই” বলে বন্ধ পাম্পে মিললো হাজার হাজার লিটার! যা বের হলো চমকে যাবেন

চট্টগ্রামের হালিশহর থানাধীন পোর্টলিংক রোডে অবস্থিত আনোয়ার জাকারিয়া ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে পাওয়া গেছে প্রায় ১৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা তেল। তেল বিক্রি বন্ধ রাখা সত্ত্বেও পাম্পের স্টোরেজ ট্যাংক, গোপন স্টোররুম এবং স্টক রেজিস্টার মিলিয়ে দেখা যায়, সেখানে সাড়ে ১২শ লিটার অকটেন এবং ১৪ হাজার লিটার ডিজেল রয়েছে। জেলা প্রশাসন, বিএসটিআই ও পুলিশের সমন্বিত একটি টিম সোমবার দুপুর থেকে এই অভিযান পরিচালনা করে।

অভিযানস্থলে উপস্থিত কর্মকর্তারা জানান, তেল নেই এমন দাবি করা হলেও বিপুল পরিমাণ এই জ্বালানি মজুত পাওয়া গেছে। ফিলিং স্টেশনে কত লিটার জ্বালানি থাকার কথা এবং বাস্তবে কত আছে, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে। অনুমোদিত সীমার বাইরে তেল মজুদের প্রমাণ মিলছে কিনা, তা যাচাই করা হচ্ছে।

এই অভিযানের ফলে দুপুর থেকে পাম্পটির জ্বালানি বিক্রি আংশিকভাবে বন্ধ থাকায় পোর্টলিংক রোড ও আশপাশের এলাকায় কিছুটা যানজট সৃষ্টি হয়েছে। পাম্পের গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে কম তেল দেওয়া এবং পরিমাপে কারচুপির অভিযোগ ছিল, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

পাম্পের মালিক মো. বেলাল অবশ্য দাবি করেছেন, তারা সব ধরনের সহযোগিতা করছেন এবং তাদের পক্ষ থেকে কোনো অনিয়ম করা হয়নি। কাগজপত্র সঠিকভাবে দেখানো হচ্ছে এবং যেকোনো ভুল বোঝাবুঝি হলে তা দূর করা হবে বলে তিনি জানান।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button