যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নিয়ে যা বলল ইরান! বিশ্বাস হবে না

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা হয়নি বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান এখন পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসেনি। খবর আলজাজিরার। আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিমকে দেওয়া এক বক্তব্যে বাঘাই বলেন, ‘আমরা এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সরাসরি আলোচনা করিনি। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা পেয়েছি, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়।’
তিনি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়েও বিস্ময় প্রকাশ করে বাঘাই বলেন, ‘আমেরিকার কতজন মানুষ তাদের কূটনীতির দাবিকে গুরুত্ব দেয়, তা নিয়েও আমার প্রশ্ন আছে। আমাদের অবস্থান পরিষ্কার, কিন্তু অন্য পক্ষ বারবার তাদের অবস্থান পরিবর্তন করছে।’ ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, শুরু থেকেই তাদের অবস্থান সুস্পষ্ট এবং তারা কী ধরনের কাঠামোর মধ্যে আলোচনা করতে চায়, তা তারা ভালোভাবেই জানে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেসব বার্তা এসেছে, সেগুলোকে ‘অতিরিক্ত ও অযৌক্তিক দাবি’ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া পাকিস্তানের উদ্যোগে যে বৈঠকগুলো অনুষ্ঠিত হচ্ছে, সে বিষয়ে বাঘাই বলেন, ‘এটি তাদের নিজস্ব কাঠামো, এতে আমরা অংশ নিইনি।’ আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুদ্ধ বন্ধে উদ্বেগ থাকা স্বাভাবিক, তবে কোন পক্ষ যুদ্ধ শুরু করেছে, সে বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের চলমান উত্তেজনার মধ্যেই এ ধরনের বক্তব্য দুই দেশের কূটনৈতিক দূরত্ব আরও বাড়িয়ে দিতে পারে।





