ইরানের যুদ্ধেই কি বিশ্বজুড়ে খাদ্যসংকট? ব্রিটিশ সতর্কতা যা কাঁপিয়ে দেবে আপনাকে!

ইরানের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া হতে পারে বলে সতর্ক করেছেন ব্রিটিশ কর্মকর্তারা। সোমবার ডাউনিং স্ট্রিটে এ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। এই বৈঠকের আগেই এক বিস্ফোরক তথ্য উঠে এসেছে— ইরান হরমুজ প্রণালী অবরোধ করার পর থেকে শুধু তেলের দামই নয়, সারের দামের উপরও কড়া নজর রাখা প্রয়োজন।
শিপিং কনসালটেন্সি ফার্ম ‘ভেসপুচি মেরিটাইম’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী লার্স জেনসেন জানিয়েছেন, বিশ্বজুড়ে যে সার পরিবাহিত হয়, তার প্রায় ২০ থেকে ৩০ শতাংশ আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। বিবিসি রেডিও ৪-এর ‘টুডে’ প্রোগ্রামে তিনি বলেন, ‘এর ফলে বিশেষ করে দরিদ্র দেশগুলোতে খাদ্যের দাম অত্যন্ত দ্রুতগতিতে বৃদ্ধি পাবে।’
যুক্তরাজ্যের ন্যাশনাল ফার্মারস ইউনিয়নও সতর্কবার্তা দিয়েছে। তাদের মতে, জ্বালানি এবং সারের দাম বাড়ার অর্থ হলো, জাতীয় পর্যায়ে খাদ্যপণ্যের দাম অবধারিতভাবেই বাড়বে। এই পরিস্থিতি বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।





