আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে! আমিরাতে মার্কিন রাডারে ইরানের ভয়াবহ হামলা!

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক রাডার স্টেশনগুলোতে ড্রোন হামলা চালানোর চাঞ্চল্যকর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় গতরাত থেকে আজ সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। ইরানের দাবি, তাদের লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্তকারী রাডার স্টেশনগুলো। একইসাথে, সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন অবস্থানেও আঘাত হানা হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ইরান সৌদি আরবের মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়ে একটি মার্কিন বিমান ধ্বংসের দাবি করেছিল। এই ঘটনা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button