নির্বাচনের দিনক্ষণ ফাঁস! ঢাকা বারে কে আসছে ক্ষমতায়?

ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার) নির্বাচন ২০২৬-২০২৭ মেয়াদের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ ও ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে এই ভোটগ্রহণ। ঢাকা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. বোরহান উদ্দিন নির্বাচন কমিশন কার্যালয় থেকে এই তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫, ৬ ও ৭ এপ্রিল মনোনয়নপত্র বিতরণ ও দাখিল করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের জন্য ৮ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। বৈধ প্রার্থীর তালিকা ৯ এপ্রিল প্রকাশ করা হবে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১২ এপ্রিল। প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হবে ২৬ এপ্রিল।
উল্লেখ্য, ২০২৪-২৫ মেয়াদের সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছিলেন। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর আইনজীবীরা আদালতে আসা বন্ধ করে দিলে সমিতির কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট বিএনপি ও জামায়াতপন্থী আইনজীবীরা একটি অ্যাডহক কমিটি গঠন করেন, যারা বর্তমানে সমিতির দায়িত্ব পালন করছেন।





