আন্তর্জাতিক
ইরাকের বিমানবন্দরে বিধ্বংসী হামলা! ধ্বংস একটি বিমান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ইরাকের মোহাম্মদ আলা বিমান ঘাঁটিতে রকেট হামলায় একটি বিমান ধ্বংস হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত এই বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। তবে, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বর্তমানে ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং কারা এই হামলার পেছনে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। রকেটগুলো ইরাকের একটি পরিবহন বিমানকে লক্ষ্য করে ছোড়া হয়, যা আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করে আঘাত হানে এবং তাতে আগুন ধরে যায়।





